ধারা ৮৭। সাধারণ ও গণস্বার্থমূলক বিষয়ে তথ্যের জন্য আদালত যে পুস্তুকের সাহায্য গ্রহণ করিতে পারেন তাহা এবং প্রকাশিত কোন মানচিত্র বা তালিকার বর্ণিত বিষয়সমূহ প্রাসঙ্গিক ঘটনা হইলে এবং তাহা পরিদর্শনের জন্য দাখিল করা হইলে আদালত ধরিয়া লইতে পারেন যে, যে ব্যক্তি কর্তৃক উহা লিখিত ও প্রকাশিত হইয়াছে এবং যে সময়ে ও স্থানে উহা লিখিত ও প্রকাশিত হইয়াছে বলিয়া বুঝিতে দেওয়া হয়, প্রকৃত পক্ষে উহা সেই ব্যক্তি কর্তৃক সেই সময়ে ও স্থানে লিখিত ও প্রকাশিত হইয়াছে।