ধারা ৮৬। বাংলাদেশের অংশ নহে এমন কোন দেশের বিচার বিষয়ক রেকর্ডের প্রত্যায়িত অনুলিপি বলিয়া যাহা বুঝিতে দেওয়া হইয়াছে, এইরূপ কোন দলিল বিশুদ্ধ ও নির্ভূল বলিয়া আদালত অনুমান করিতে পারেন, যদি ঐ দেশে অবস্থিত বা ঐ দেশের জন্য নিযুক্ত সরকারের কোন প্রতিনিধি কর্তৃক এইরূপ পদ্ধতিতে উহা প্রত্যায়িত হইয়াছে বুঝিতে দেওয়া হয়, যে পদ্ধতিতে সাধারণতঃ ঐ দেশে বিচার বিষয়ক রেকর্ডের নকল প্রত্যায়িত হইয়া থাকে।