ধারা ৮৫। মোক্তরনামা বলিয়া যাহা বুঝিতে দেওয়া হয় এবং যাহা কোন নোটারী পাবলিক বা কোন আদালত, জজ, ম্যাজিষ্ট্রেট, কন্সাল বা ভাইস-কন্সাল অথবা সরকারের কোন প্রতিনিধির সম্মুখে সম্পাদিত হইয়াচ্ছে এবং তৎকর্তৃক দৃঢ়ীকৃত হইয়াছে বলিয়া বুঝিতে দেওয়া হয়, তাহা অনুরূপভাবে সম্পাদিত ও দৃঢ়ীকৃত হইয়াছে বলিয়া আদালত অবশ্যই ধরিয়া লইবেন।