ধারা ৮৪। কোন দেশের সরকারের কর্তৃত্বাধীন যে পুস্তক বা গেজেটের মুদ্রিত বা প্রকাশিত এবং যাহাতে সেই দেশের কোন আইন অন্তর্ভূক্ত হইয়াছে বলিয়া বুঝিয়া দেওয়া হয়। এইরূপ প্রত্যেকটি পুস্তক বা গেজেটর বিশুদ্ধতা আদালত অবশ্যই ধরিয়া লইবেন এবং সংশ্লিষ্ট দেশের আদালতসমূহের সিদ্ধান্তের বিবরণ যে পুস্তক বা গেজেটে অন্তর্ভূক্ত হইয়াছে বলিয়া বুঝিতে দেওয়া হয়, তাহার বিশুদ্ধতাও আদালত অবশ্যই ধরিয়া লইবেন।