ধারা ৮১। লন্ডন গেজেট অথবা ব্রিটিশ রাজত্বের কোন উপনিবেশে; অধীনস্থ রাজ্য বা দখলী রাজ্যের সরকারী গেজেট বলিয়া যাহা বুঝিতে দেওয়া হয় অথবা সংবাদপত্র বা সাময়িক পত্রিকা বলিয়া যাহা বুঝিতে দেওয়া হয় অথবা রাজকীয় মুদ্রাকর কর্তৃক মুদ্রিত যুক্তরাজ্যের পার্লামেন্টের কোন বেসরকারী আইনে নকল বলিয়া যাহাতে বুঝিতে দেওয়া হয়, এবং আইন অনুসারে যে দলিল কোন ব্যক্তি কর্তৃক রক্ষিত হইবে বলিয়া নির্দেশিত, তাহা যদি মোটামুটিভাবে আইনে নির্দেশিত আকারে রক্ষিত হইয়া থাকে এবং যথাবিহিত হেফাজত হইতে দাখিলকৃত হয়, এইরূপ প্রত্যেক দলিল আদালত শুদ্ধ বলিয়া অবশ্য ধরিয়া লইবেন।