ধারা ৮০। কোন আদালতে যখন কোন দলিল দাখিল করা হয় এবং তাহা লিপিবদ্ধ সাক্ষ্য বা সাক্ষ্যের স্বারকলিপি বলিয়া বুঝিতে দেওয়া হয় অথবা কোন মামলায় বা সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসারের নিকট কোন স্বাক্ষীর প্রদত্ত সাক্ষ্যের অংশ বলিয়া বুঝিতে দেওয়া হয় অথবা আইন অনুসারে গৃহীত আটক কোন ব্যক্তি বা আসামীর বিবৃতি বা স্বাকারোক্তি বলিয়া বুঝিতে দেওয়া হয় এবং তাহা কোন জজ, ম্যাজিষ্ট্রেট বা উপরোক্ত অফিসার কর্তৃক স্বাক্ষরিত বলিয়া বুঝিতে দেওয়া হয়, তখন আদালত সিদ্ধান্ত করিবেন যে, দলিলটি বিশুদ্ধ, যে পরিস্থিতিতে উহা গ্রহণ করা হইয়াছে তৎসম্পর্কে দলিলটিতে স্বাক্ষরদানকারী ব্যক্তি যে বিবৃতি দিয়াছেন বলিয়া বুঝিতে দেওয়া হইয়াছে…