ধারা ৭৯। যে দলিলকে কোন সার্টিফিকেট বলিয়া বুঝিতে দেওয়া হয় অথবা কোন দলিল প্রত্যায়িত অনুলিপি বলিয়া বুঝিতে দেওয়া হয়, যাহা কোন বিশেষ ঘটনার সাক্ষ্য হিসাবে আইনতঃ গ্রহণযোগ্য বলিয়া ঘোষিত হইয়াছে এবং যাহা সরকারের সীলমোহরকৃত আদালত সেই দলিলকে যথার্থ বলিয়া অনুমান করিবেন। তবে শর্ত থাকে যে, উক্ত দলিল সংশ্লিষ্ট আইনে যেইরূপ নির্দেশিত আছে মোটামুটিভাবে সেই আকারে প্রণীত এবং সেই পদ্ধতিতে সম্পাদিত বলিয়া বুঝিতে দিতে হইবে। আদালত ইহাও সিদ্ধান্ত করিবেন যে, যে অফিসার উক্ত দলিলে স্বাক্ষর বা প্রত্যায়ন করিয়াছেন বলিয়া বুঝিতে দেওয়া হইয়াছে, সেই অফিসার তাহার সহিকৃত কাগজে যে পদাধিকার দাবি করিয়াছেন, তৎকালে তিনি সেই পদে অধিষ্ঠিত…