ধারা ৭৮। নিম্নলিখিত সরকারী দলিল গুলি নিম্নবর্ণিত উপায়ে প্রমাণ করা যাইতে পারেঃ (১) সরকারের বা বর্তমানে যে ভূখন্ডে বাংলাদেশে গঠিত সেই ভূখন্ডে কার্য পরিচালনা করিয়াছেন এমন কোন সরকারের বা সরকারী কোন বিভাগীয় আইন আদেশ বা বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সার্টিফিকেট সম্বলিত বিভাগীয় নথিপত্র দ্বারা প্রমাণ করা যাইতে পারে অথবা সরকারের আদেশ ক্রমে যে দলিল মুদ্রিত হইয়াছে বলিয়া কথিত হয় তদ্বারা প্রমাণ করা যাইতে পারে। (২) জাতীয় সংসদের বা বর্তমান যে ভূখন্ড লইয়া বাংলাদেশ গঠিত সেই ভূখন্ড আইন প্রণয়নকারী কোন পরিষদের কার্য বিবরণী পরিষদের পত্রিকা দ্বারা অথবা প্রকাশিত আইন বা আইনের সংক্ষিপ্ত বিবরণী দ্বারা, অথবা…