ধারা ৭৬। সরকারী দলিলের জিম্মাদার প্রত্যেক সরকারী কর্মচারী, উক্ত দলিল পরিদর্শনের অধিকারসম্পন্ন কোন ব্যাক্তি চাহিলে উপযুক্ত ফিস আদায় করিয়া সেই দলিলের একটি অনুলিপি সেই ব্যাক্তিকে দিবেন এবং তৎসহ অনুলিপির নিম্নভাগের এই মর্মে একটি প্রত্যায়ন সংযোজিত করিয়া দিবেন যে, অনুলিপির সেই দলিলের তাহার অংশবিশেষের ( যেখানে যে রুপ প্রয়োজন) সঠিক অনুলিপি এবং উক্ত প্রত্যায়নে সংশ্লিষ্ট অফিসারের তারিখসহ স্বাক্ষর এবং নামসহ সরকারী পদনাম সংযোজিত করিতে হইবে এবং উক্ত কর্মচারী সীলমোহর ব্যবহারের কর্তৃক সম্পন্ন হইলে উহাতে সীলমোহর অঙ্কিত করিতে হইবে; উপরোক্ত প্রত্যায়িত অনুলিপি প্রত্যায়িত অনুলিপি বলিয়া অভিহিত হইবে।