ধারা ৭৩। কোন স্বাক্ষর, হস্তান্তর বা সীল মোহর যে ব্যক্তির বলিয়া বুঝিতে দেওয়া হয়, উহা তাহারই কিনা, তাহা নির্ণয় করিবার জন্য যে স্বাক্ষর হস্তাক্ষর বা সীল মোহর উক্ত ব্যাক্তির বলিয়া স্বীকৃতি, বা আদালতের সন্তুষ্টি মোতাবেক প্রমাণিত হইয়াছে তাহা উপরোক্ত যে স্বাক্ষর, হস্তাক্ষর বা সীলমোহর প্রমাণ করিতে হইবে তাহার সহিত তুলনা করিতে যাইতে পারে; যদিও সেই স্বাক্ষর হস্তান্তর বা সীল মোহর অন্য কোন উদ্দেশ্যে দাখিলকৃত বা প্রমাণিত হয় নাই। কোন কথা বা অংক কোন ব্যক্তি কর্তৃক লিখিত বলিয়া দাবি করা হইয়া থাকিলে আদালত যাহাতে সেই কথা বা অংকের সহিত তুলনা করিতে পারেন, সেজন্য আদালতে উপস্থিত ব্যক্তিকে সেই কথা বা অংক লিখিবার…