ধারা ৭০। সত্যায়িত দলিলের কোন পক্ষ যদি স্বীকার করে যে, দলিলটি তাহার দ্বারা সম্পাদিত হইয়াছে; তবে যদিও আইনতঃ দলিলটির সত্যায়ন আবশ্যক, তথাপি উহার সম্পাদন সম্পর্কে উক্ত ব্যাক্তির বিরুদ্ধে তাহার স্বীকৃতিই যথেষ্ট প্রমাণ বলিয়া গণ্য হইবে।