ধারা ০৭। যে সমস্ত বিষয়, প্রাসঙ্গিক বিষয়ের অথবা বিচার্য বিষয়ের অব্যবহিত অথবা অন্যবিধ উপলক্ষ, কারণ বা ফল অথবা যেগুলি উক্ত বিষয় সমূহ সংঘঠিত হইবার পরিবেশ প্রকাশ করে অথবা যে সকল ঘটনা উক্ত ঘটনা বা ব্যাপার সংঘটিত হইবার সুযোগ প্রদান করে, সেইগুলি প্রাসঙ্গিক। উদাহরণঃ (ক) প্রশ্ন হইতেছে ক খ- এর উপর দস্যূতা করিয়াছে কিনা। খ দস্যূতার অব্যবহিত পূর্বে টাকা সঙ্গে করিয়া মেলায় গিয়াছিল এবং সে অন্যান্য লোককে টাকা দেখাইয়াছিল বা তাহাদের নিকট টাকার কথা উল্লেখ করিয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক বিষয়। (খ) প্রশ্ন হইতেছে ক খ- কে হত্যা করিয়াছিল কিনা। ঘটনাস্থলে বা উহার নিকটে ধস্তাধস্তির ফলে মাটিতে যেসব চিহৃ পড়িয়াছে তাহা…