ধারা ৬৯। সত্যায়নকারী কোন সাক্ষীকে যদি না পাওয়া যায়, অথবা দলিলটি যুক্তরাজ্যে সম্পাদিত হইয়াছে বলিয়া যদি বুঝিতে দেওয়া হয়, তবে অবশ্যই প্রমাণ করিতে হইবে যে, সত্যায়নকারী সাক্ষীদের মধ্যে অন্ততপক্ষে একজনের সত্যায়ন সেই ব্যাক্তির হাতের লেখা এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করিয়াছেন, তাহার স্বাক্ষর তাহার স্বহস্তে প্রদত্ত।