ধারা ৬৭। কোন দলিল যখন কোন ব্যাক্তি কর্তৃক স্বাক্ষরিত অথবা সম্পূর্ণ বা আংশিক লিখিত হইয়াছে বলিয়া দাবি করা হয়, তখন সেই ব্যক্তির স্বাক্ষর অথবা দলিলের যে অংশ সেই বাক্তির হাতের লেখায় লিখিত হইয়াছে বলিয়া দাবি করা হয় সেই অংশে যে যর্থাথই তাহার হাতের লেখা তাহা প্রমাণ করিতে হইবে।