ধারা ৬৬। যে ক্ষেত্রে কোন পক্ষ ৬৫ ধারা (ক) অনুচ্ছেদে উল্লেখিত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে চায় সেক্ষেত্রে সেই দলিল যাহার দখলে বা কর্তৃত্বাধীন আছে, তাহাকে তাহার এটর্নি বা উকিলকে উহা দাখিল করিবার জন্য পূর্বাহ্নে সেই পক্ষ আইন অনুসারে নোটিশ না দিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইবে না, আইনে অনুরূপনটিশ সম্পর্কে নির্দিষ্ট কিছু না থকিলে মামলার পিরস্থিতি বিবেচনায় আদালত যেইরুপ যুক্তিসঙ্গত মনে করেন সেইরুপ নোটিশ দিতে হইবেঃ তবে শর্ত থাকে যে, মাধ্যমিক সাক্ষ্য গ্রহণ যোগ্য করিবার জন্য নিম্নলিখিত ক্ষেত্রে বা আদালতে অন্য যে ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা রহিত করেন সে ক্ষেত্রে নোটিশ দিতে হইবে…