ধারা ৬৫। নিম্নলিখিত ক্ষেত্রে দলিলের অস্তিত্ব অবস্থা বা বিষয় বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারেঃ (ক) দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ করিতে চাওয়া হইতিছে, সেই মূল দলিলটি তাহার দখলে বা কর্তৃত্বাধীনে আছে অথবা আদালতের সমনের আওতার বাহিরে বা এখতিয়ারের বাহিরে কোন ব্যাক্তির দখলে বা কর্তৃত্বাধীনে আছে অথবা এমন লোকের দখলে বা কর্তৃত্বাধীনে আছে, যে ব্যক্তি উহা দখল করিতে আইনতঃ বাধ্য, কিন্তু ৬৬ ধারার উল্লেখিত নোটিশ দেওয়া সত্বেও সেই ব্যক্তি উহা দাখিল করিতেছে না এইরুপ যদি দেখান হয় বা প্রতীয়মান হয়। (খ) দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ করা হইবে, সেই ব্যাক্তি বা তাহার কোন স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধি মূল…