ধারা ৬২। প্রাথমকি সাক্ষ্য অর্থ সংশ্লিষ্ট দলিলটি আদালতের পরিদর্শনের জন্য দাখিল। ব্যাখ্যা ১ঃ কোন দলিল কতিপয় খন্ডে সম্পাদিত হইলে প্রত্যেক খন্ডই উক্ত দলিলের সাক্ষ্য। কোন দলিল যখন প্রতিলিপিসহকারে সম্পাদিত হয়; এবং প্রত্যেকটি প্রতিলিপি পক্ষগণের মধ্যে একজন বা কয়েকজন মাত্র কর্তৃক সম্পাদিত হয়, তখন প্রত্যেকটি প্রতিলিপি উহার সম্পাদনকারী পক্ষের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য। ব্যাখ্যা ২ঃ যে ক্ষেত্রে একাধিক দলিল সমপদ্ধতিতে প্রস্তুত হয়; যথাঃ মুদ্রণ, লিথোগ্রাফি বা ফটোগ্রাফির ক্ষেত্রে হইয়া থাকে, সেই ক্ষেত্রে উহার প্রত্যেকটিই অন্যগুলির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু যে ক্ষেত্রে সেই গুলি সমস্তই কেটি…