ধারা ৬০। মৌখিক সাক্ষ্যকে সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। অথাৎ ইহা যদি এমন বিষয় সম্পর্কে হয়, যাহা দেখা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে, সে উহা দেখিয়াছে তাহার সাক্ষ্যই দিতে হইবে; ইহা যদি এমন বিষয় সম্পর্কে হয় যাহা শোনা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে, সে উহা শুনিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হইবে। ইহা যদি এমন বিষয় সম্পর্কে হয়, যাহা অন্য কোন ইন্দ্রিয় দ্বারা বা অন্যকোন উপায়ে উপলব্ধি করা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে, সে উহা ইন্দ্রিয় দ্বারা সেই উপায়ে উপলব্ধি করিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হবে। ইহা যদি কাহারও অভিমত অথবা অভিমতের ভিত্তি সম্পর্কে হয়, বকে যে ব্যাক্তি সেই ভিত্তিতে সেই অভিমত…