ধারা ০৬। যে বিষয়গুলি যদিও বিচার্য বিষয় নহে, অথচ যাহারা বিচার্য বিষয়ের সহিত এইরুপভাবে সংশ্লিষ্ট যে, উভয় বিষয় একই ব্যাপারের অংশরুপে গণ্য হইতে পারে, সেই ক্ষেত্রে উক্ত বিষয়গুলি একই সময়ে ও একই স্থানে সংঘটিত হইয়া থাকুক অথবা ভিন্ন ভিন্ন সময়ে ও স্থানে সংঘটিত হইয়া থাকুক, প্রথমোক্ত বিষয়গুলি প্রাসঙ্গিক। উদাহরণঃ (ক) খ-কে প্রহার করিয়া হত্যা করিবার অপরাধে ক অভিযুক্ত হইয়াছে। প্রহারের সময় বা প্রহারের অব্যবহিত পূর্বে অথবা পরে ক, খ অথবা ঘটনাস্থলে দন্ডায়মান ব্যাক্তিরা যাহাই করিয়া থাকুক, সেই গুলি যদি প্রহারের ঘটনার সহিত একই ব্যাপরের অংশরুপে বিবেচনা করা যায়, তবে সেইগুলি প্রাসঙ্গিক বিষয়। (খ) ক বাংলাদেশের বিরুদ্ধে…