ধারা ৫৮। মামলার পক্ষ গণ বা তাহাদের প্রতিনিধিগণ যদি কোন বিষয় মামলার শুনানির সময় স্বীকার করিতে সম্মত হয় অথবা শুনানির পূর্বেই যদি তাহারা উহা স্বহস্তে লিখিয়া স্বীকার করিতে সম্মত হয় অথবা উক্ত সময়ে বলবৎ কোন নিয়ম বা পক্ষগণের কোন আরজি-জবাব ইত্যাদি অনুসারে যদি উহা পক্ষ গণের দ্বারা স্বীকৃত বলিয়া গণ্য হয়, তবে সেই ঘটনা প্রমাণ করিবার প্রয়োজন নাই। তবে, আদালত স্বীয় ইচ্ছাধীন ক্ষমতা অনুসারে কোন স্বীকৃত ঘটনাও অন্যবিধ প্রমাণ চহিতে পারেন। চতুর্থ অধ্যায় মৌলিক সাক্ষ্য সম্পর্কে