ধারা ৫৭। আদালত নিম্নলিখিত বিষয়গুলি বিচারকরুপে অবশ্যই অবগত হইবেন; (১) বাংলাদেশের আইনসমূহ, (২) সশস্ত্র বাহিনী সমূহের জন্য প্রণীত যুদ্ধবিধিসমূহ; (৩) সংসদ এবং বাংলাদেশ বর্তমানে বলবৎ আইনবলে প্রতিষ্ঠিত কোন আইন সভার কার্যপদ্ধতি। ব্যাখ্যাঃ উপরোক্ত (২) ও (৩) অনুচ্ছেদ ব্যবহৃত ‘সংসদ’ শব্দ নিম্নবর্ণিত সংসদগুলিকেও অন্তর্ভূক্ত রাখবে। (ক) গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সংসদ, (খ) ইংল্যান্ডের সংসদ, (গ) স্কটল্যান্ডের সংসদ, এবং (ঘ) আয়ারল্যান্ডের সংসদ। (৪) ইংল্যান্ডে আদালত সমূহ বিচারকরুপে অবগত হন, এইরুপ সকল সীলমাহর বাংলাদেশের অভ্যন্তরের সকল আদালত ও বাংলাদেশের বাহিরের এমন সকল আদালত যাহা সরকারের ক্ষমতা…