ধারা ৫৫। কোন ব্যক্তির চরিত্র যদি এইরূপ হয় যে, সেই ব্যক্তির ন্যায়ত প্রাপ্য ক্ষতিপূরণ তদ্বারা প্রভাবিত হয়, তবে দেওয়ানী মামলায় তাহা প্রাসঙ্গিক ঘটনা। ব্যাখ্যাঃ ৫২, ৫৩, ৫৪ ও ৫৫ ধারায় ‘চরিত্র’ শব্দটির দ্বারা খ্যাতি ও প্রকৃতি উভয়ই বুঝায়। কিন্তু ৫৪ ধারায় যেইরূপ বিধান আছে তাহা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কেবল সাধারণভাবে খ্যাতি ও প্রকৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়া চলে, বিশেষ যে কাজের মধ্য দিয়া খ্যাতি বা আচরণ প্রতীয়মান হয়, সে বিষয়ে সাক্ষ্য দেওয়া চলে না।