ধারা ৫২। সংশ্লিষ্ট ব্যক্তির উপর যেইরুপ আচরণের আরোপ করা হইয়াছে, তাহার চরিত্র অনুযায়ী তাহার পক্ষে উক্তরুপ আচরণ সম্ভব অথবা অসম্ভব, তাহা দেওয়ানী মামলায় অপ্রাসঙ্গিক; কিন্তু অন্যভাবে প্রাসঙ্গিক ঘটনা হইতে চরিত্র যতটা প্রকাশিত হয় , ততটা প্রাসঙ্গিক।