ধারা ৫০। যখন এক ব্যক্তির সহিত অপর এক ব্যক্তির সম্পর্কের ব্যাপারে আদালতকে অভিমত গ্রহণ করিতে হয়, তখন পরিবারের সদস্য হিসাবে অথবা অন্যভাবে এই ব্যাপারে যাহার জ্ঞানলাভের বিশেষ সুযোগ আছে উক্ত সস্পর্কের অস্তিত্ব সম্পর্কে তাহার আচরণের মাধ্যেমে যে অভিমত ব্যক্ত হয়, তাহা প্রাসঙ্গিক বিষয়। তবে, তালাক আইনের (তালাক আইন ৪, ১৮৬৯) কোন মামলায় বিবাহ প্রমাণ করিবার জন্য অথবা দন্ডবিধির ৪৯৪, ৪৯৫,৪৯৭ বা ৪৯৮ ধারার কোন নালিশে উক্ত অভিমত যথেষ্ট বিবেচিত হইবে না। উদাহরণঃ (ক) প্রশ্ন হইতেছে, ক ও খ পরস্পর বিবাহিত কিনা। তাহাদের বন্ধু-বান্ধবেরা সাধারণত তাহাদিগকে স্বামী-স্ত্রী হিসাবে অভ্যর্থনা (খ) প্রশ্ন হইতেছে, ক ও গ-এর বৈধ…