ধারা ০৫। কোন মামলায় বা কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়ের এবং এই আইনের অতঃপর যে সকল বিষয় প্রাসঙ্গিক বলিয়া ঘোষিত হইয়াছে তাহাদের অস্তিত্ব বা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। ইহা ভিন্ন অন্য কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে না। ব্যাখ্যাঃ দেওয়ানী কার্যবিধি সম্পর্কে বর্তমান প্রচলিত কোন আইন অনুসারে কোন ব্যাক্তি যে বিষয় প্রমাণ করার অধিকার নহে, এই ধারা অনুসারে সেই ব্যাক্তি সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে না। উদাহরণঃ (ক) খ- এর মৃত্যু ঘটাইবার ইচ্ছা লইয়া লাঠি দ্বারা প্রহার করিয়া তাহাকে হত্যা করিবার অপরাধে ক অভিযুক্ত হইল। ক-এর বিচারে বিচার্য বিষয়গুলি নিম্নরুপঃ ক কর্তৃক খ-কে লাঠি দ্বারা প্রহারঃ…