ধারা ৪৯। আদালতকে যখন কোন মানবসংঘ বা পরিবারের প্রচলিত রীতি এবং মতবাদ, কিংবা কোন ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের শাসনতন্ত্র ও পরিচালনা; অথবা কোন বিশেষ জেলায় বা বিশেষ শ্রেণীর লোকের মেধ্যে ব্যবহ্রত শব্দের অর্থ সম্পর্কে অভিমত গ্রহণ করিতে হয়, তখন উক্ত বিষয়গুলিতে যাহাদের জ্ঞানলাভের বিশেষ সুযোগ আছে, তাহাদের অভিমত প্রাসঙ্গিক বিষয়।