ধারা ৪৮। কোন সাধারণ প্রথা বা অধিকারের অস্তিত্ব সম্পর্কে যখন আদালতকে কোন অভিমত গ্রহণ করিতে হয়, তখন উক্ত প্রথা বা অধিকারের অস্তিত্ব থাকিলে যে সকল ব্যক্তির পক্ষে তাহা জানা স্বাভাবিক, উহার অস্তিত্ব সম্পর্কে তাহাদের অভিমত প্রাসঙ্গিক। ব্যাখ্যাঃ “সাধারণ প্রথা বা অধিকার” কথাটি বলিতে যথেষ্ট সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা বা অধিকারও বুঝায়। উদাহরণঃ কোন একটি গ্রামের অধিবাসীদের নির্দিষ্ট কোন একটি কূপের পানি ব্যবহার করিবার অধিকার থাকিলে, তাহা এই ধারার অর্থ অনুযায়ী সাধারণ অধিকার।