ধারা ৪৭। একটি দলিল কোন ব্যাক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে সেই সম্পর্কে আদালতকে যখন কোন অভিমত গ্রহণ করিতে হয় , তখন যে ব্যাক্তির দ্বারা ইহা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে বলিয়া মনে করা হইতেছে, সেই ব্যাক্তির দ্বারা উহা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে বা হয় নাই এই মর্মে উক্ত ব্যাক্তির হস্তাক্ষরের সহিত পরিচিত কোন লোকের অভিমত প্রাসঙ্গিক। ব্যাখ্যা: এক ব্যাক্তি যখন অপর এক ব্যাক্তিকে লিখিতে দেখিয়াছে, অথবা যখন সেই বাক্তির নিকট প্রেরীত নিজের লিখিত বা নিজ কর্তৃত্বে লিখিত কোন লিপির উত্তরে তাহার নিকট হইতে তাহার দ্বারা লিখিত বলিয়া প্রতীয়মান লিপি পাইয়াছে অথবা যখন কারবারের স্বাভাবিক ক্রম অনুযায়ী সেই…