ধারা ৪৫। যখন বিদেশী আইনের কোন প্রশ্ন অথবা বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে অথবা হস্তাক্ষর বা টিপসহির সনাক্তির প্রশ্নে আদালতকে কোন অভিমত গ্রহণ করিতে হয়, তখন অনুরূপবিদেশী আইন, অথবা বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে অথবা হস্তাক্ষর বা টিপসহির সনাক্তির প্রশ্নে যেই সকল ব্যাক্তিবর্গ বিশেষ পারদর্শী তাহাদের অভিমত অনুরূপপ্রশ্নে প্রাসঙ্গিক বিষয়। উক্ত সকল লোককে বিশেষজ্ঞ বলা হয়। উদাহরণঃ (ক) প্রশ্ন হইতেছে, বিষক্রিয়ার ফলে ক-এর মৃত্যু হইয়াছে কিনা। যে বিষক্রিয়ার ফলে ক-এর মৃত্যু ঘটিয়াছে বলিয়া মনে করা হইতছে সেই বিষক্রিয়ার ফলে যেই সকল লক্ষণ দেখা দেয়, তৎসম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিক। (খ) প্রশ্ন হইতেছে, ক কোন একটি…