ধারা ৪৩। ৪০, ৪১, ও ৪২ ধারা ব্যতীত অন্যান্য রায় , আদেশ বা ডিক্রীর অস্তিত্ব যদি বিচার্য বিষয় না হয় বা এই আইনের অপর কোন বিধান অনুসারে প্রাসঙ্গিক না হয়, তবে তাহা অপ্রাসঙ্গিক। উদাহরণ: (ক) ক ও খ, গ কর্তৃক কুৎসামূলক রচনার দ্ধারা মানহানি হইবার অভিযোগে স্বতন্ত্রভাবে গ-এর বিরুদ্ধে মামলা দায়ের করিল। উভয় মামলাতেই গ বলিল যে, মানহানিকর বলিয়া কথিত ব্যাপারটি সত্য এবং পরিস্থিতি এইরুপ যে, ব্যাপারটি উভয় ক্ষেত্রেই সত্য হইতে পারে, অথবা কোন ক্ষেত্রেই সত্য নাও হইতে পারে। গ তাহার বক্তব্যের যৌক্তিকতা প্রতিষ্ঠা করিতে না পারায় ক গ এর বিরুদ্ধে ক্ষতিপূরণের ডিক্রি পাইল। খ ও গ-এর মধ্যকার মামলায় উহা অপ্রাসঙ্গিক, (খ) ক-এর…