ধারা ৪২। ৪১ ধরায় বর্ণিত ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিক্রী যদি তদন্তের সহিত সম্পর্ক যুক্ত গণপ্রকৃতির বিষয় মূলক হয় তবে সেই গুলি প্রাসঙ্গিক; কিন্তু অনুরূপরায়, আদেশ বা ডিক্রী উহাতে বর্ণিত বিষয়ের চূড়ান্ত প্রমাণ নহে। উদাহরণঃ ক-এর জমিতে অনধিকার প্রবেশ করিবার জন্য খ-এর বিরুদ্ধে মামলা ক দায়ের করিল। খ দাবি করিল যে, উক্ত জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে। ক তাহা অস্বীকার করিল। উক্ত জমিতে অনধিকার প্রবেশ করিবার জন্য গ এর বিরুদ্ধে ক মামলা করিয়াছিল। সেই মামলায় গ দাবি করিয়াছিল যে, উক্ত জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে। মামলায় বিবাদীর অনুকুলে যে ডিক্রি হইয়াছিল, তাহা প্রাসঙ্গিক; কিন্তু তাহা অনুরূপঅধিকার…