ধারা ৪০। যে রায়, আদেশ বা ডিক্রি আদালতকে আইনতঃ অন্য একটি মামলাকে বিচারার্থে গ্রহণ করিতে বা উহার বিচার করিতে বাধা দেয়, সেই রায় বা আদেশ বা ডিক্রির অস্তিত্ব তখনই প্রাসঙ্গিক বিষয়, যখন প্রশ্ন দাঁড়ায় যে,উক্ত মামলা বিচারার্থ গ্রহণ করা বা উহার বিচার করা সেই আদালতের পক্ষে উচিত কিনা।