ধারা ০৪। যেখানেই এই আইনের বিধান আছে যে, আদালত কোন বিষয় ধরিয়া লইতে পারেন, সেইখানেই আদালত হয় সেই বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত উহা প্রমাণিত বলিয়া গণ্য করিবেন ; না হয় উহা প্রমাণ করার আহ্বান জানাইবেন। যেখানেই এই আইনের নির্দেশ আছে যে, আদালত কোন বিষয় অবশ্যই ধরিয়া লইবেন, সেইখানেই উক্ত বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত উহা প্রমাণিত বলিয়া গণ্য করিবেন। এই আইনে যখন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ বলিয়া ঘোষণা করা হয়, তখন আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই অপর বিষয়ও প্রমাণিত বলিয়া গণ্য করিবেন এবং উহা মিথ্যা প্রমাণিত করিবার জন্য সাক্ষ্যদানের অনুমতি দিবেন না।