ধারা ৩৭। গণ প্রকৃতিমূলক বিষয়ের অস্তিত্ব সম্পর্কে আদালতকে যখন অভিমতে উপনীত হইতে হয়, তখন উক্ত বিষয় সম্পর্কে যুক্তরাজ্যের পার্লামেন্টে পাস করা আইনে অথবা দেশের সংসদে পাস করা আইনে অথবা সরকারী বিজ্ঞপ্তিতে বিবৃতি থাকিলে তাহা প্রাসঙ্গিক ঘটনা।