ধারা ৩৪। ব্যবসায়ের রীতি অনুযায়ী রক্ষিত হিসাবের খাতায় লিখিত কোন বিবৃতিতে যখন এমন বিষয়ের উল্লেখ থাকে যে, সে বিষয়ে অনুসন্ধান করা আদালতের কর্তব্য, তখন উহা প্রাসঙ্গিক। কিন্তু কেবল মাত্র এইরুপ বিবৃতি কাহারও উপর দায় আরোপ করিবার জন্য যথেষ্ট সাক্ষ্য বলিয়া বিবেচিত হইবে না। উদাহরণঃ ক ১০০০ টাকার দাবিতে খ এর বিরুদ্ধে মামলা দায়ের করিল। খ-এর নিকট তাহার উক্ত টাকা পাওনা আছে ইহা প্রমাণ করিবার জন্য ক তাহার খাতায় লেখা হিসাব দেখাইল। খাতায় লিখা বিষয়গুলি প্রাসঙ্গিক।কিন্তু যদি অন্য কোন সাক্ষ্য না থাকে তবে খ-এর দেনা প্রমাণ করিবার জন্য উহা যথেষ্ট নহে। Evidence (Amendment) Act, 2022 Act No. I of 1872 এর section 34 এর…