ধারা ৩৩। সাক্ষী মামলার বিচারক্রমে বা আইনতঃ সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোন ব্যাক্তির নিকট যে সাক্ষ্য দেয় তাহা উক্ত সাক্ষীর মৃত্যু হইলে, সন্ধান পাওয়া না গেলে, সে সাক্ষ্য দিতে অসমর্থ হইয়া পড়িলে,বিরুদ্ধ পক্ষ তাহাকে সরাইয়া রাখিলে অথবা তাহাকে উপস্থিত করিবার জন্য সে সময় ও অর্থের প্রয়োজন, মামলার অবস্থা বিবেচনা য় আদালত তাহা অযৌক্তিক বলিয়া মনে করিলে,উক্ত সাক্ষীর পুর্বোক্ত সাক্ষ্যে বর্ণিত কোন ঘটনার সত্যতা পরবর্তী কোন মামলায় বা একই মামলায় পরবর্তী পর্যায়ে প্রমাণের জন্য প্রাসঙ্গিক হইবেঃ যদি- পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে অথবা তাহাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়: প্রথমোক্ত মামলায়…