ধারা ৩২। যে ব্যক্তি মৃত অথবা যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না অথবা যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হইয়া পড়িয়াছে অথবা যাহাকে হাজির করা এইরুপ সময় ও ব্যয় সাপেক্ষ যে, সংশ্লিষ্ট মামলার অবস’া বিবেচনায় আদালতের মতে তাহা অযৌক্তিক; সেইরুপ ব্যক্তির প্রাসঙ্গিক বিষয়ে লিখিত বা মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে নিজেরাই প্রাসঙ্গিক বিষয়: (১) যে ক্ষেত্র সমূহে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে, সেই ক্ষেত্রে উক্ত ব্যাক্তি তাহার মৃত্যু কারন সম্পর্কে অথবা ঘটনার যে কোন অবস’ার ফলে তাহার মৃত্যু, তৎসংশ্লিষ্ট কোন পরিসি’তি সম্পর্কে যদি কোন বিবৃতি দিয়া থাকে। অনুরূপবিবৃতি দেওয়ার সময় বিবৃতিদানকারীর মৃত্যুর আশঙ্কা উপসি’ত…