ধারা ৩০। যেখানে একই অপরাধে একাধিক ব্যাক্তির যৌথভাবে বিচার হইতেছে এবং তাহাদের মধ্যে একজনের দোষস্বীকার , যা দ্বারা সে নিজেকে ও অন্যকে জড়িত করিয়াছে, তাহা প্রমাণ করা হইয়াছে, সেখানে আদালত উক্ত দোষস্বীকারকারী ও অপর ব্যাক্তির বিরুদ্ধে সেই দোষ স্বীকার বিবেচনা করিতে পারেন। ব্যাখ্যা: এই ধারায় ব্যবহৃত অপরাধ বলিতে সেই অপরাধ করিবার সহায়তা ও অপরাধ করিবার প্রচেষ্টাও অন-র্ভূক্ত হইবে। উদাহরণ: (ক) গ কে হত্যা করিবার অপরাধে ক ও খ এর যৌথভাবে বিচার হইতেছে। প্রমাণ করা হইয়াছে যে, ক বলিয়াছে খ ও আমি গ কে হত্যা করিয়াছিলাম্ আদালত খ-এর বিরুদ্ধে এই দোষ স্বীকার বিবেচনা করিতে পারেন। (খ) গ-কে হত্যা করিবার অপরাধে ক-এর বিচার…