ধারা ০৩। ‘আদালত’ বলিতে সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং সালিশ ব্যতীত সাক্ষ্য গ্রহণে আইনতঃ ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যাক্তি অন্তর্ভুক্ত হইবে। বিষয়ঃ ‘বিষয়’ শব্দের অর্থ হইবে এবং ইহার অন্তর্ভুক্ত হইবে। ১। ইন্দ্রিয়গ্রাহ্য কোন কিছু বা কোন কিছুর অবস্থা বা কোন কিছুর সম্পর্ক। ২। মানসিক কোন অবস্থা, যে সম্পর্কে কোন কোন ব্যাক্তি সচেতন। উদাহরণঃ (ক) কোন নিদিষ্ট বস্তু কোন নিদিষ্ট স্থানে কোন নিদিষ্ট ক্রমানুসারে সাজান আছে, ইহা একটি বিষয়। (খ) এক ব্যাক্তি কোন কিছু শুনিয়াছে বা দেখিয়াছে. ইহা এশটি বিষয়। (গ) এক ব্যাক্তি কতিপয় কথা বলিয়াছে ইহা একটি বিষয়। (ঘ) এক ব্যাক্তি কোন নির্দিষ্ট মত পোষণ করে, কোন ইচ্ছা পোষণ করে সরল বিশ্বাস…