ধারা ২৯। অনুরূপদোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে কেবল মাত্র এই কারণে উহা অপ্রাসঙ্গিক হইবে না যে, গোপনীয়তার প্রতিশ্রুতিতেউহা করা হইয়াছে অথবা আসামীর উপর প্রতারণা করিয়া উহা আদায় করা হইয়াছে অথবা সে মাতাল থাকাকালে উহা করিয়াছে অথবা যে প্রশ্নের উত্তর দিতে আসামী বাধ্য নহে, যে আকারেই সেই প্রশ্ন করা হইয়া থাকুক, তাহার উত্তরে সে সে উহা করিয়াছে অথবা সে যে অনুরূপদোষস্বীকার করিতে বাধ্য নহে এবং দোষ স্বীকার তাহার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার হইতে পারে সে বিষয় তাহাকে সর্তক করিয়ানা দেওয়ার ফলে সে উক্ত দোষ স্বীকার করিয়াছে।