ধারা ২৮। যেরূপ দোষ স্বীকারের বিষয় ২৪ ধারায় উল্লেখ করা হইয়াছে তদ্রুপ দোষস্বীকার যদি প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতিদানের ফলে সৃষ্ট ধারণা আদালতের মতে পূর্ণভাবে অপসারিত হইবার পর করা হয়, তবে তাহা প্রাসঙ্গিক।