ধারা ২৭। তবে, কোন বিষয় সম্পর্ক যদি এইরুপ সাক্ষ্য পাওয়া যায় যে, অপরাধে অভিযুক্ত ব্যাক্তি পুলিশ অফিসারের হেফাজতে ছিল এবং তাহার নিকট হইতে প্রাপ্ত খবরের ফলে একটা বিষয় উদ্ ঘাটিত হইয়াছে, তাহা হইলে খবরের যে অংশ উদঘাটিত বিষয়ের সহিত স্পষ্টরুপে সংশ্লিষ্ট, তাহা স্বীকারোক্তী হউক বা না হ উক, প্রমাণ করা যাইতে পারে।