ধারা ২৬। পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালে কোন ব্যাক্তি দোষ স্বীকার করিলে, তাহা যদি কোন ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ উপসি’তিতে না হয়, তবে তাহা উক্ত ব্যাক্তির বিরদ্ধে প্রমাণ করা যাইবে না। ব্যাখ্যাঃ এই ধারায় ‘ম্যাজিস্ট্রেট’ বলিতে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদনকারী গ্রাম প্রধানকে বুঝাইবে না। তবে গ্রাম্য প্রধান যদি ১৮৯৮ সালে ফৌজদারী কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের কার্যাদি সম্পাদন করিয়া থাকেন, তবে তাহাকে বুঝাইবে।