ধারা ২৪। আসামী ফৌজদারী মামালায় তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে দোষ স্বীকার করিলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, ক্ষমতা সম্পন্ন কোন ব্যাক্তির দ্বারা প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতী দানের ফলে আসামী তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে দোষ স্বীকার করিয়াছে এবং আদালত মনে করেন যে, উহার ফলে আসামী মামলায় পার্থিব কোন সুবিধা পাইবে বা কোন অসুবিধা এড়াইতে পারিবে বলিয়া আসামীর ধারণা হইবার যথেষ্ট কারণ ঘটিয়াছিল তবে আসামীর সেই স্বীকারোক্তী অপ্রাসঙ্গিক।