ধারা ২৩। দেওয়ানী মামলায় কোন স্বীকৃতি যদি এইরূপ প্রকাশ্য শর্তাধীন করা হয়, উহা সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া হইবে না অথবা যদি এইরুপ পরিস্থিতিতে করা হয় যে, উহা সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া হইবে না বলিয়া পক্ষগণের মধ্যে চুক্তি হইয়াছে বলিয়া আদালত অনুমান করিতে পারেন, তবে তাহা প্রাসঙ্গিক হইবে না। ব্যাখ্যাঃ কোন ব্যারিস্টার, অ্যাডভোকেট, এটর্নি বা উকিল ১২৬ ধারা অনুসারে কোন বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য থাকিলে এই ধারার কোন বিধান অনুসারে তিনি সাক্ষ্য দেওয়া হইতে অব্যাহতি পাইবেন বলিয়া ধরা যাইবে না।