ধারা ২২। দলিলে বিধৃত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় না, যদি না এবং যতক্ষণ পর্যন্ত না যেপক্ষ দলিল প্রমাণ করিতে চাহে, সেইপক্ষ দেখায় যে, এই আইনে অতঃপর বর্ণিত নিয়মানুসারে উক্ত দলিলে বিধৃত বিষয় সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার তাহার আছে, অথবা যতক্ষণ পর্যন্ত না দাখিলকৃত দলিলের অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন উঠে।