ধারা ২০। মামলার কোন পক্ষ বিবাদভুক্ত কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে, তাহদের বিবৃতি স্বীকৃতি। উদাহরণঃ প্রশ্ন হইতেছে ক কর্তৃক খ-এর নিকট বিক্রীত একটি ঘোড়া সুস্থ কিনা। ক খ-কে বলিল, ঘ-এর নিকট গিয়া জিজ্ঞাসা কর। গ এই সম্পর্কে সব কিছু জানে, গ-এর বিবৃতি স্বীকৃতি।