ধারা ১৯। মামলার কোন পক্ষের বিপরীতে যে সকল ব্যক্তির অবস্থা বা দায়িত্ব প্রমাণ করা প্রয়োজন, তাহাদের বিবৃতি স্বীকৃতিরূপে গণ্য, যদি তাহা উক্ত সকল ব্যক্তির বিপরীতে অনুরূপ অবস্থা বা দায়িত্ব প্রসঙ্গে তাহাদের দ্বারা বা তাহাদের বিরুদ্ধে আনীত কোন মামলায় প্রাসঙ্গিক হয় এবং বিবৃতিদানের সময় যদি বিবৃতিদাতার অনুরূপ অবস্থা বা দায়িত্ব বিদ্যমান থাকে। উদাহরণঃ ক খ-এর পক্ষে খাজনা আদায় করিবার দায়িত্ব গ্রহণ করিল। গ-এর নিকট হইতে খ-এর প্রাপ্য ভাড়া আদায় না করিবার অভিযোগে ক-এর বিরুদ্ধে খ মামলা দায়ের করিল। গ-এর নিকট হইতে খ-এর ভাড়া পাওনা থাকিবার কথা ক অস্বীকার করিল। গ-এই মর্মে বিবৃতি দেয় যে, তাহার নিকট ভাড়া পাইবে, ইহা…