ধারা ১৮। মামলার পক্ষ বা তাহার প্রতিনিধি কর্তৃক; প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী কর্তৃক; মামলার বিষয়বস্তুতে স্বার্থে সংশ্লিষ্ট ব্যাক্তি কর্তৃক যাহার নিকট হইতে স্বার্থ প্রাপ্তি ঘটিয়াছে তৎকর্তৃক। মামলার পক্ষ অথবা পক্ষের প্রতিনিধি , আদালত যাহাকে সংশ্লিষ্ট অবস্থায় উক্ত পক্ষের প্রতিনিধি হিসাবে বিবৃতি দানের জন্য প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ক্ষমতাপ্রাপ্ত বলিয়া মনে করেন, তিনি কোন বিবৃতি দিলে তাহা স্বীকৃতি| কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করেন; তাহা প্রতিনিধি হিসাবে প্রদত্ত না হইয়া থাকিলে স্বীকৃতি নহে। (১) মামলার বিষয়বস্তুতে যাহার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে এবং অনুরুপ স্বার্থ…