ধারা ১৬৫। জজ বিচারক প্রাসঙ্গিক বিষয় উদ্ধার করিবার জন্য অথবা তৎসস্পর্কে উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যেকোন সাক্ষী যেকোন সময়ে যেকোন আকারে প্রশ্ন ইচ্ছা জিজ্ঞাসা করিতে পারিবেন অথবা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে পক্ষগণকে যেকোন প্রশ্ন ইচ্ছা জিজ্ঞাসা করিতে পারেন এবং যেকোন দলিল বা বস্তু দাখিল করিবার আদেশ দিতে পারিবেন। পক্ষগণ বা তাহাদের প্রতিনিধিগণ অনুরূপ কোন প্রশ্ন বা আদেশ সম্পর্কে কোন আপত্তি করিতে পারিবেন না। অনুরূপ কোন প্রশ্নের উত্তরে সাক্ষী যাহা বলিবে তৎসম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত সাক্ষীকে কোন জেরা করিতেও পারিবেন না। তবে শর্ত থাকে যে, এই আইন অনুসারে যে সকল বিষয় প্রাসঙ্গিক ও যথারীতি…